
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
নবাগত জামালপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী এর সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২২ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাসনিমুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মদন গোপাল সরকার, থানার অফিসার ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া, সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, সোলায়মান বাবু, আঃ আজিজ, দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আন্নু মিয়া প্রমূখ। জেলা প্রশাসক সভা শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ভিক্ষুক মুক্ত সরিষাবাড়ী উপজেলা গড়ার লক্ষে ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচি আওতায় উপকারভোগীদের মাঝে আয় বর্ধনকারী পণ্য সামগ্রী বিতরণ করেন। দুই জন ভিক্ষুককে ১৫ হাজার টাকা মূল্যের ২৭টি পণ্য দেয়া হয়। এ ছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দূঃস্থ্য ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, চেক ও হুইল চেয়ার বিতরণ করেন।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার