
নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ৪০তম বার্ষিক সাধারণ সভা–২০২৮ অনুষ্ঠিত হয়েছে।
বুধবারুডদ (১৭ ডিসেম্বর) দুপুরে শহরের জয়পুরহাট কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সভাপতি আনু মন্ডল।
সভায় চেম্বারের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সভাপতি আনু মন্ডল উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের বার্ষিক কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে মোঃ আব্দুল হাকিম মণ্ডল বলেন, “জয়পুরহাটের ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল করতে চেম্বার সবসময় ব্যবসায়ীদের পাশে থাকবে। ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক প্রস্তাব নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার