
জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ৪০তম বার্ষিক সাধারণ সভা–২০২৮ অনুষ্ঠিত হয়েছে। বুধবারুডদ (১৭ ডিসেম্বর) দুপুরে শহরের জয়পুরহাট কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আব্দুল হাকিম মণ্ডল।
সভায় চেম্বারের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের বার্ষিক কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে মোঃ আব্দুল হাকিম মণ্ডল বলেন, “জয়পুরহাটের ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল করতে চেম্বার সবসময় ব্যবসায়ীদের পাশে থাকবে। ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।” সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক প্রস্তাব নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন
পীরগঞ্জে স্বামীর ভিটে হারিয়ে’ পুকুরপাড়ে ৮০ বছরের বৃদ্ধার একাকী মানবেতর জীবন
মহানগরবাসীর নিরাপত্তায় আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলো রাজশাহী সিটি কর্পোরেশন
বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত