হোম » সারাদেশ » বগুড়া শাজাহানপুরে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ গ্রেপ্তার ০৬

বগুড়া শাজাহানপুরে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ গ্রেপ্তার ০৬

‎এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: ফ্যাসিস্টদের দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বগুড়া শাজাহানপুর উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

‎থানা পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন” উপজেলার জয়ন্তীবাড়ি গ্রামের মো. হাফিজার রহমানের ছেলে মো. মেহেদুল ইসলাম মেহেদী (৪১), মৃত ইমান আলী প্রাং-এর ছেলে মো. আবু জাফর (৪২), বড়পাথার গ্রামের মো. আ. হালিম প্রাং-এর ছেলে মো. জাহিদুর রহমান (৪৭), শাহনগর গ্রামের মৃত নুর হোসেন ওরফে চুন্নু কসাইয়ের ছেলে মো. শাহাবুল ইসলাম (৪৫)।

‎এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!