
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় জাল টাকাসহ দুই জাল কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মিজানুর রহমান ও বিটুল।
গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে শাজাহানপুর উপজেলার ফুলদিঘী মধ্যপাড়া এলাকার জমির আলী মোড় সংলগ্ন মোস্তাক আহম্মেদের মুদি ও ফেক্সিলোড দোকানের সামনে পাকা রাস্তায় অবস্থানকালে স্থানীয়দের দেওয়া মোবাইল ফোনের সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
এ সময় দেহ তল্লাশি করে মিজানুর রহমানের পরিহিত ফুল প্যান্টের ডান পকেট থেকে ১ হাজার টাকার ২টি জাল নোট এবং বাম পকেট থেকে নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। অপরদিকে বিটুলের পরিহিত ফুল প্যান্টের বাম পকেট থেকে ১ হাজার টাকার ২টি জাল নোট উদ্ধার করা হয়। এ সময় মোট ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত