
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- দেশব্যাপী পুলিশ বাহিনীর বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিস্ফোরক মামলায় সাবেক পৌর মেয়র ও যুবলীগ নেতা আলমগীর সরকারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে পৌর শহরের ভান্ডারা এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে এবং এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রানীশংকৈল থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে আলমগীর সরকারকে আটক করে।
এ বিষয়ে সাবেক মেয়র আলমগীর সরকারের পরিবারের দাবি, তার বিরুদ্ধে কোন মামলা নেয়। তিনি যুবলীগের বহিস্কৃত নেতা। এমনকি আওয়ামী লীগে তার কোন পদ-পদবি নেয়।এছাড়া তিনি কোন মিছিল মিটিংয়েও জড়াননি। সম্পূর্ণ অন্যায়ভাবে তাকে আটক করা হয়েছে।
রানীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আলমগীর সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার রাতেই তাকে ঠাকুরগাঁও জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত