হোম » সারাদেশ » গোপালপুরে বিজয় দিবস উদযাপিত 

গোপালপুরে বিজয় দিবস উদযাপিত 

মো.  মোশারফ হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের গোপালপুরে ১৬ই ডিসেম্বর মঙ্গলবার ৫৫ তম  বিজয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসকের আয়োজনে বিজয় দিবসের অনুষ্ঠানের কর্মসূচি শুরু করা হয়। সকালে পুষ্প্রস্তবকের অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু করা হয়। সকাল ৯ টা ৪৫ মিনিটে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমানের পতাকা উত্তোলনের ও জাতীয় সংগীত  মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠান শুরু করা হয়। কুচকাআওয়াজে অংশ নেন বাংলাদেশ পুলিশ গোপালপুর থানা, আনসার গোপালপুর, ফায়ার সার্ভিস গোপালপুর এবং বিএনসিসির গোপালপুর সরকারি কলেজের শিক্ষার্থী।   উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান কুচকাওয়াজ পরিদর্শন  করেন।  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান, সঞ্চালনায় ডাক্তার মোঃ খায়রুল ইসলাম উপজেলা প্রাণিসম্পদ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি   মো. নবাব আলী,  গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ আনোয়ার হোসেন, গোপালপুর থানার   ভারপ্রাপ্ত  কর্মকর্তা তদন্ত মো. মামুন    । উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন এবং মুক্তিযোদ্ধাদের ও পরিবারদের সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি  ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল,  সাধারণ সম্পাদক লিয়াকত ভিপি , উপজেলা জামাতের আমির হাবিবুর রহমান,  শহর বিএনপির  সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা  যুবদলের  সভাপতি  সাইফুল ইসলাম লেলিন, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মারুফ  তালুকদার রাহিম, পৌর বিএনপির সম্মানিত সদস্য মাসুদ রহমান তালুকদার,  পৌরসভার কাউন্সিলর  উজ্জল মিয়া,  উপজেলা শ্রমিক দলের  সভাপতি  মো.আমিনুল  ইসলাম। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মনসুর  রহমান,  পৌর ছাত্রদলের  সভাপতি রোমান  আহমেদ। গোপালপুর উপজেলার প্রেসক্লাব সভাপতি মো. জয়নাল আবেদীন, সম্পাদক অটল শরীয়ত উল্লাহ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।   উপজেলার কর্মকর্তা কর্মচারী মুক্তিযোদ্ধার পরিবার এবং সাধারণ জনগণ  উপস্থিত ছিলেন।
বিশেষ আকর্ষণ হিসেবে আকৃষ্ট হয়েছে পিঠা উৎসব। উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান সহ সর্বসাধারণের অংশগ্রহণ করেন এবং পিঠা খান।  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীত বস্ত্র প্রদর্শনী শোভা পায়। উপজেলা প্রশাসক নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তির ঘোষণা করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!