
জাহিদ হাসান ঃ কুষ্টিয়া ভেড়ামারায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) দুপুর ১২ টায় লালনশাহ সেতুর পশ্চিমে পাবনা-কুষ্টিয়া হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- পুলিশের ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম (৫৩) ও এএসআই কয়েজ উদ্দিন (৫০)। তারা দুজনই পাবনা জেলার ঈশ্বরদী জোনের ডিএসবিতে কর্মরত ছিলেন। এদের মধ্যে মোজাহারুল ইসলাম রংপুরের পীরগাছা থানার মৃত নুর মোহাম্মদের ছেলে ও কয়েজ উদ্দিন রাজশাহী তানোর থানার কাসিমুদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদশী, ভেড়ামারা থানা ও হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ ১৬ই ডিসেম্বর পাবনা জেলার ঈশ্বরদী জোনের ডিএসবি কর্মকর্তা মোজাহারুল ও কয়েজ মোটরসাইকেল যোগে ঈশ্বরদী থেকে লালনশাহ সেতুর পশ্চিম দিকে যাচ্ছিলেন। তারা ব্রিজের পশ্চিমের ইউটার্ন নেওয়ার জন্য এসেছিলেন বলে পুলিশ সদস্যরা জানান। এ সময় একই দিক থেকে আসা কুষ্টিয়াগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান পাবনা-কুষ্টিয়ার হাইওয়ে লালন শাহ সেতুর পশ্চিমে টোল প্লাজা সংলগ্ন স্থানে তাদের ব্যবহৃত মোটরসাইকেল কে চাপা দিয়ে চলে যায়। এতে দুজন মোটরসাইকেল থেকে সিটকে কাভার্ড ভ্যানের চাকার নিচে পড়ে এবং মুহূর্তে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনা খবর পেয়ে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশ, ভেড়ামারা থানা পুলিশ ও ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থানে হাজির হন। পরে ভেড়ামারা ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্সে করে দুজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মমিনুজ্জামান জানান, গত পরশুদিন মোজাহারুল এখানে যোগদান করেছেন। তিনি মূলত তথ্য সংগ্রহের জন্য এসেছিলেন। দুর্ঘটনার ১০ মিনিট আগেও তিনি থানার অন্যান্য অফিসারদের সাথে কথা বলেছেন।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ জানান, ঈশ্বরদী জোনের দুইজন ডিএসবি কর্মকর্তা লালনশাহ সেতুর ব্রিজের পশ্চিমের ইউটার্ন নেওয়ার জন্য এসেছিলেন। একই দিক থেকে আসা দ্রুতগামী কাভার্ড ভ্যান তাদের চাপা দিলে। সেখানেই দুজনে মৃত্যু হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান জানান, কর্মকর্তা দুজনকে চাপা দেওয়ার পরে কাভার্ড ভ্যানটি দ্রুত গতিতে পালিয়ে যায়। আইন অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার