
মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ৩টায় মোরেলগঞ্জ আবু হুরায়রা আর্দশ দাখিল মাদ্রাসার মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট -৪ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করাই বিজয় দিবসের মূল শিক্ষা। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক শহিদুল ইসলাম। তিনি বলেন, বিজয়ের প্রকৃত চেতনা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও আদর্শ সমাজ গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামাতে আমীর অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন। এস এম সাইফুল ইসলাম সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাঁরা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতার আদর্শ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ পৌর শাখার আমীর রফিকুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক