
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের দেলদুয়ারে বেসরকারি সংস্থা একশন ফর আন্ডার প্রিভিলেজড রিহ্যাবিলিটেশন ইনিশিয়েটিভ (অরি)-এর উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে দেলদুয়ার উপজেলার সদর ইউনিয়নের বারপাখিয়া গ্রামের বারপাখিয়া (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে চার শতাধিক শীতার্থ নারী-পুরুষের মাঝে কম্বল, চাঁদরসহ বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংস্থার পরিচালক সাহেলা পারভীন নিজে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় তিনি বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই উদ্যোগ। শীত মৌসুম এলেই আমরা গরিব ও অসহায় শীতার্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। প্রতি বছরই এ ধরনের কর্মসূচি একাধিকবার বাস্তবায়ন করা হয়। টাঙ্গাইল নয় দেশের বিভিন্ন জেলায় আমরা দুস্থদের পাশে দাঁড়িয়ে থাকি ”।
শীতবস্ত্র পেয়ে উপকৃতরা সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক