
গকুল রাজবংশী মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে ঘাতক বাস চাপায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের সাবেক মেধাবী ছাত্র ও সিঙ্গার কোম্পানীর নবীন কর্মকর্তা শাফিউল মুজ নবীন (দীপ্তর) মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুর শহরের মির্জাপুর বাইপাস এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মেধাবী ছাত্র ও সিঙ্গার কোম্পানীর নবীন এই কর্মকর্তার মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার এলাকাবাসি ও পুলিশ সুত্র জানায়, শাফিউল মুজ নবীন (দীপ্তর) পিতার নাম মো. শহীদুল্লাহ এবং মাতার নাম মিসেস ফেরদৌস বেগম। বাড়ি মির্জাপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাইমহাটি গ্রামে। তার পিতা মো. শহীদুল্লাহ মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ইংরেজী বিভাগের সাবেক অধ্যাপক। গ্রামের বাড়ি ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল হলেও পরিবার নিয়ে তিনি বাইমহাটি এলাকায় বসবাস করতেন।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার