হোম » সারাদেশ » পিরোজপুর সদর উপজেলায় মাসুদ সাঈদীর নির্বাচনী গণসংযোগ

পিরোজপুর সদর উপজেলায় মাসুদ সাঈদীর নির্বাচনী গণসংযোগ

পিরোজপুর প্রতিনিধি

আমরা চাই কুরআনের রাজ কায়েম করতে, যারা কুরআন প্রেমিক তাদেরকে সংসদে পাঠাতে হবে তাহলে কুরআনের রাজ কায়েম হবে। কুরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে চাঁদাবাজি, টেন্ডারবাজি,ধর্ষণ,খুন, চুরি, ডাকাতি, মাস্তানি বন্ধ করা সম্ভব। “আমরা একটা সুখি সমৃদ্ধশালী দেশ গঠন করতে চাই আমরা চাই মুসলমানদের মত হিন্দুরাও পাহাড়া ছাড়া নির্বিঘ্নে পূজা-পর্বন পালন করবে।”
আজ ১১ডিসেম্বর (বৃহস্পতিবার ) সকাল ১১:৩০ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর ১ আসনের মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। সদর উপজেলার ৯ নং দুর্গাপুর ইউনিয়নের একটি পথসভায় তিনি এই কথা বলেন।

তিনি আরো বলেন ডিসেম্বর হলো বিজয়ের মাস আমরা অনেক রক্তের বিনিময় ১৯৭১ সালে দেশ স্বাধীন করেছিলাম কিন্তু আমরা এখনো স্বাধীনতার আসল সুখ পাইনি। আমরা দেখেছি অতীতে যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম, খুন সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল তারা পালিয়ে যাওয়ার পর নতুন আর একটা গ্রুপ তৈরি হয়েছে তারা একইভাবে জনগণের উপর জুলুম, নির্যাতন, হুমকি দিয়ে যাচ্ছে, নানা অপকর্ম শুরু করেছে। এটাই যদি হয়ে থাকে তাহলে তো আপনারা ৫ই আগস্টের বিপ্লবের চেতনা লালন করতে পারেন নাই। তাহলে আপনারা বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতাকে বিশ্বাস করেন না। মানুষের অর্থনৈতিক মুক্তির আন্দোলন কেও আপনারা বিশ্বাস করেন না। করেন না বলেই আমাদের শ্রমিক নেতারা বলেছে আপনারা ১০ (দশ) টাকার স্লিপ দিয়ে চাঁদানেন। তারা কারা? তারা চাঁদাবাজ তারা দেশের শত্রু তারা কখনো রাজনীতিবিদ হতে পারে না। যদি কোনো দল ওই সকল চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে আমরা ধরে নেব তারা কোনো দলের নয় তারাও চাঁদাবাজ। আমরা চাই এই অবস্থার পরিবর্তন। আমরা চাই এই পিরোজপুর সন্ত্রাস এবং মাদক মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে। আমরা চাই এই পিরোজপুর একটি পরিচ্ছন্ন পিরোজপুর হবে, উন্নয়নের রোল মডেল হবে। আজকে মানুষ পরিবর্তন চায়, ঢাকা ইউনিভার্সিটি সহ সকল ইউনিভার্সিটিতে ছাত্ররা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনেও মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিবে।
তিনি আরো বলেন আরো একটি ভোট হবে সেটা হলো হ্যাঁ ভোট এবং না ভোট, যারা জুলাই বিপ্লবকে ধারণ করে, যারা জুলাই সনদের বাস্তবায়ন চান তারা সকলে হ্যাঁ এর পক্ষে ভোট দিবেন। একটা দল শুধু না আর না তারা জুলাই সনদ মানে না এবং জুলাইকে ধারণ ও করেনা তাদের কথা শোনা যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সদর উপজেলা আমীর সিদ্দিকুর রহমান, সেক্রেটারী আরিফ মিয়া, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাও নূরুল ইসলাম, ইউনিয়ন সভাপতি ও সাবেক শিবিরের জেলা জেক্রেটারী মাসুদ জাকারিয়া, ইউনিয়ন সেক্রেটারী ইমরান মৃধা, সহ-সভাপতি সাইফুল, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, ছাত্রশিবিরের পৌর সেক্রেটারী ইউসুফ আল মুজাহিদ, ইউনিয়ন শিবিরের সভাপতি জায়েদউল্লাহ, সেক্রেটারী আল জিহাদ প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!