
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে ১৯৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী সাদ্দাম মিয়া (৩৭) কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানান, বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে র্যাবের একটি আভিযানিক দল পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে
মাদক ব্যবসায়ী সাদ্দাম মিয়া কে গ্রেপ্তার করে। অভিযানের সময় তার কাছে ১৯৮ পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া মাদক বিক্রির নগদ ২২ হাজার ১১৮ টাকা ও মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৫৯ হাজার ৪০০ টাকা।
এ বিষয়ে র্যাব বাদী হয়ে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেছে। এছাড়া জব্দকৃত মালামালসহ আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২