
রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে কাভার্ডভ্যানের চাপায় ঠাকুর (৫৫) নামের এক ইটভাটা শ্রমিক নি’হ’ত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) ভোর সাড়ে ৫টার দিকে মধুমতি নদীর আবুল খায়ের সেতুর মুখে এ দুর্ঘটনা ঘটে। নি’হ’ত ঠাকুরের বাড়ি উপজেলার গিরিশনগর গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে ঠাকুর বাইসাইকেল ঠেলে ইটভাটায় যাওয়ার পথে সেতুর ওপর উঠছিলেন। এ সময় গোপালগঞ্জের দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান হঠাৎ নিজের লেন ছেড়ে বিপরীত পাশে উঠে তাকে চাপা দেয়। দুর্ঘটনার পরপরই গাড়িটি দ্রুতগতিতে খুলনার দিকে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, চালক সম্ভবত ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি হুশ ফিরে পান এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এতে ঘটনাস্থলেই ঠাকুরের মৃত্যু হয়।
ইটভাটা শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত ঠাকুর প্রতিদিনের মতোই সেদিন কাজে বের হয়েছিলেন। কিন্তু কর্মস্থলে যাওয়ার পথেই তার প্রাণ ঝরে যায়। ঘটনাটি এলাকাবাসীকে গভীর শোকাহত করেছে।
মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়েছি। তবে ঘাতক কাভার্ডভ্যানটি এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। শনাক্তের জন্য চেষ্টা চলছে।”

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ