
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনামুল করিম অটল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. শাহানুর রহমান ভূঁইয়া (জুয়েল) এবং বাসাইল পৌর যুবদলের সাবেক সভাপতি বাবুল আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (১০ ডিসেম্বর, ২০২৫) কেন্দ্রীয় কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ১০ ডিসেম্বর থেকেই এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
জানা যায়, বিগত বাসাইল পৌরসভা নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে অংশ নেওয়ায় ২০২৩ সালের জুন মাসে এই তিন নেতাসহ মোট ছয়জনকে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছিল। তখন উপজেলা বিএনপির সভাপতি এনামুল করিম অটল মেয়র প্রার্থী, মো. শাহানুর রহমান ভূঁইয়া ও বাবুল আহমেদ কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান