
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে নাগরিক উদ্যোগের আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাগরিক উদ্যোগের উপজেলা সমন্বায়ক মোঃ মহসিন হোসেনের সভাপতিত্বে নাগরিক উদ্যোগের কাউখালী কার্যালয়ের মিটিংরুমে
আলোচনা সভা ও বাস স্ট্যান্ড সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবাধিকার, আমাদের নিত্যদিনের অপরিহার্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পৃথিবীর অন্যান্য দেশের মতো পিরোজপুরের কাউখালীতে পালিত হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস।
নাগরিক উদ্যোগের আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান মো: মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, ইউপি সদস্য মোঃ আবু সাইয়েদ, সমাজকর্মী শামীমা আক্তার প্রমূখ সহ অন্যান্যরা।এ সময় মানবাধিকার বিষয় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন ‘জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান।
বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে ১৯৪৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ১০ ডিসেম্বর মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এরপর থেকে সারাবিশ্বেই এই দিনে পালিত হয়ে আসছে বিশ্ব মানবাধিকার দিবস। বক্তারা বলেন বর্তমানে বাংলাদেশে এখনো অর্ধেক মানুষের জন্ম-মৃত্যু নিবন্ধন না থাকার কারণে শিক্ষা, স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার পেতে নানাভাবে ভোগান্তির শিকার হতে হয়। এইজন্য নিবন্ধন কার্যক্রম সহজিকরন করা প্রয়োজন বলে দাবি করে বক্তারা প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার