
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ ইয়াকুব হোসাইন। তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান হোসেন এর বদলি হওয়ার কারণে তিনি সোমবার (৮ ডিসেম্বর) রাতে কাউখালী থানার দায়িত্বভার গ্রহণ করেন। নবাগত ওসি এর আগে বরগুনা জেলার সদর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সন্তান মোঃ ইয়াকুব হোসাইন ২০১১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
কাউখালী থানায় দায়িত্ব গ্রহণ করার পর নবাগত ওসি মোঃ ইয়াকুব হোসাইন তার প্রতিক্রিয়া বলেন, এলাকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, বাল্যবিবাহ, অনলাইন জুয়া সহ বিভিন্ন অপরাধ দমনে সর্বোচ্চ চেষ্টা করব। সুষ্ঠু নির্বাচন, এলাকার নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠন করতে সবার সহযোগিতা প্রয়োজন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান