
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন বাগেরহাট জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন, রঙিন বেলুন উড্ডয়ন, মানববন্ধন এবং আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়র রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আকতার, পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হায়দার আলী, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সাইখুল ইসলাম, সহ-সভাপতি মো. বদিউজ্জামান ও রমেশ চন্দ্র খান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী বিশ্বাস, মোল্লাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম, সাংবাদিক মো. আরিফুল ইসলাম, রায়হান শেখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল