হোম » সারাদেশ » সিরাজগঞ্জে আগুন পুড়লো কৃষকের পাঁচটি গরু, ক্ষতি ১২লাখ টাকা

সিরাজগঞ্জে আগুন পুড়লো কৃষকের পাঁচটি গরু, ক্ষতি ১২লাখ টাকা

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি:  সিরাজগঞ্জের কামারখন্দে কৃষকের গোয়ালঘরে আগুন লেগে পাঁচটি গরু পুড়ে মারা গেছে। এতে প্রায় ১২-১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী কৃষক। সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের রসুলপুর মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক হলেন রসুলপুর গ্রামের আখের আকন্দের ছেলে আব্দুর রাজ্জাক ও তার ভাই আসাদুজ্জামান। প্রতিবেশী নাজমুল আলম জানান, দুই ভাইয়ের রাতে ৫ টি গরু পুড়ে মারা গেছে এবং দুটি গরু আহত হয়েছে। ভুক্তভোগী খামারী আব্দুর রাজ্জাক বলেন, আমার খামারে ৭টি গরু ছিলো। এরমধ্যে ৫টি গাভী, এটি বাছুর ও একটি ষাড় গরু ছিলো। তারমধ্যে ৪টি গাভী গর্ভবতী ছিলো। অগ্নিকাণ্ডে পাঁচটি গরু পুড়ে মারা গেছে। এর মধ্যে ৩টি গর্ভবতী গাভী, একটি ষাড় ও একটি বাছুর ছিলো। সবমিলিয়ে আমার ১২-১৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার হাসান আলী বলেন, রাতের ঘটনায় খবর পেয়ে দুটি ইউনিট ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন বলেন, বিষয়টি আমি জেনেছি। ক্ষতিগ্রস্ত কৃষক আসলে ক্ষতির পরিমাণ ত্রাণ মন্ত্রণালয়ে পাঠাবো।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!