
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। একইসঙ্গে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় তিনজন অদম্য নারীকে সম্মাননা পদক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা আক্তার সোনিয়া’র সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর প্রমুখ। সভায় বক্তারা বেগম রোকেয়া সাখাওয়াতের জীবন ও কর্ম তুলে ধরেন।
আলোচনা পর্ব শেষে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তিনজন অদম্য নারীকে উপজেলা পর্যায়ে সম্মাননা পদকে ভূষিত করা হয়। সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন, সফল জননী নারী হিসেবে রওশন আরা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মোসা. স্বপ্না বেগম ও নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে নতুন উদ্যোমী জীবন শুরু করায় তাহমিনা।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল