
মো: সবুজ ইসলাম,প্রতিনিধি:- ” দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম। আরও বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মজিবুর রহমান, জামায়াতের মিজানুর রহমান, রজব আলী, বিএনপির মহসিন আলী, এম আর বকুল মজুমদার, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জিওপির মামুনুর রশিদ, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম প্রমুখ।
দিবসটি উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরে দুর্নীতির নানা কথা তুলে ধরেন বক্তারা।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত