
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে পতাকা উত্তোলন শেষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, স্কুলের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনিরুল হক সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান ও আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. গৌরদাস গৌতমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসান, উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তা জুলহাস উদ্দীন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমান, আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি তাজমিনউর রহমান তুহিন প্রমুখ।
এসময় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সকলকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের