
মোঃ জাহাঙ্গীর আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
মানিকগঞ্জের দৌলতপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মোঃ কমর উদ্দিন যোগদান করেছেন। তিনি (৭ ডিসেম্বর) দৌলতপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেন।
তিনি প্রথম সাব-ইন্সপেক্টর (এস আই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরে তিনি পদোন্নতি পেয় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন ১ নং পুলিশ ফাঁড়ি ইনচার্জ হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়।
নব যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন বলেন, দৌলতপুর উপজেলার মাদক,বাল্য বিবাহ,ইভটিজিং,কিশোর গ্যাং,চুরি,ডাকাতি, অপরাধমূলক কর্মকান্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন তিনি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান