
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
উত্তরের হিমালয়ের পাশের জেলা ঠাকুরগাঁয়ে নেমে এসেছে শীত। দিনের বেলায় রুদ্র থাকলেও সন্ধ্যায় নেমে আসে কনকনে ঠান্ডা। সেই সঙ্গে শিশু বয়স্কদের মাঝে দেখা দেয় রোগ ব্যাধি তাইতো বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক সেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাকির হোসেন জুয়েল নিয়ে এলো খেটে খাওয়া গরীব দুস্থ তৃণমূল মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।
রবিবার ৭ ডিসেম্বর বিকেল ৩টায় শীতপ্রবাহে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ঠাকুরগাঁও সদর রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাকির হোসেন জুয়েল। নিজ অর্থায়নে তিনি ১নং রুহিয়া ইউনিয়ন ও ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে মোট ৬০০টি কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, আনছারুল হক সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি ঠাকুরগাঁও, চৌধুরী মোহাম্মদ মহেবুল্লাহ আবু নূর সাবেক সভাপতি ঠাকুরগাঁও জেলা যুবদল ও সহ-সভাপতি কেন্দ্রীয় যুবদল, মোঃ আব্দুল মালেক মানিক সিনিয়র সহ সভাপতি রুহিয়া থানা বিএনপি, মকবুল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক রুহিয়া থানা বিএনপি, লুৎফর রহমান সাধারণ সম্পাদক রুহিয়া থানা কৃষক দল, বেলাল হোসেন সভাপতি স্বেচ্ছাসেবক দল রুহিয়া থানা প্রমুখ। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে এ উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে স্বস্তি ও আনন্দের সঞ্চার করে। শীতবস্ত্র নিতে আসা অনেকে এডভোকেট জাকির হোসেন জুয়েলের মানবিক প্রচেষ্টার জন্য দোয়া ও প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তার এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা