হোম » সারাদেশ » দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের বিএনপির তিনবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম এর নির্দেশনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
গতকাল রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় ভেড়ামারা বাসস্ট্যান্ডে উপজেলা ও পৌর শাখা বিএনপির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর সভার সাবেক মেয়র এ্যাডঃ মহঃ তৌহিদুল ইসলাম আলম, পৌর বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও চাঁদগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, ভেড়ামারা উপজেলার বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাক আহমেদ মিন্টু, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বিজেএম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দিন, ভেড়ামারা  উপজেলা বিএনপি  যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম রঞ্জু, ভেড়ামারা কলেজের সাবেক ভিপি আবু নুরুউদ্দিন নুরু, ভেড়ামারা  উপজেলা বিএনপি  যুগ্ন আহবায়ক রোকনুজ্জামান রোকন, ভেড়ামারা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রেল বজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা শামীম, বাহিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম লাভলু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান রুবেল, ধরমপুর ইউপির বিএনপির সাধারণত সম্পাদক আসাদুজ্জামান মিঠু সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ভেড়ামারা উপজেলা ও পৌর শাখা এবং অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দরা।
উক্ত মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন, ভেড়ামারা বাইতুস সালাম জামে মসজিদের ঈমাম হাফেজ আনোয়ার হোসেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!