হোম » সারাদেশ » খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলফাডাঙ্গায় দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলফাডাঙ্গায় দোয়া মাহফিল

Oplus_0

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ফরিদপুরের আলফাডাঙ্গায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার বেলবানা বাজারে এই কর্মসূচির আয়োজন করে বানা ইউনিয়ন বিএনপি।

​দোয়া মাহফিলে বেগম জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। বানা বাজার জামে মসজিদের ইমাম মো. আতিয়ার রহমান মোনাজাত পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মামুন উর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্যা, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক শাহিন মোল্যা, যুগ্ম আহবায়ক লিটন মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হোসেন, উপজেলা বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক বজলুর রহমান, সহ-শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত বিশ্বাস ও বানা ইউনিয়ন যুবদলের সভাপতি খোকন মোল্যাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গুরুতর অসুস্থতার কারণে বেগম জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়ে বিএনপি নেতাকর্মীরা উদ্বেগে রয়েছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই স্থানীয়ভাবে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!