হোম » সারাদেশ » মোল্লাহাটে সনাতন ধর্মাবলম্বী পাঁচ শতাধিক মানুষের বিএনপিতে যোগদান

মোল্লাহাটে সনাতন ধর্মাবলম্বী পাঁচ শতাধিক মানুষের বিএনপিতে যোগদান

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সনাতন ধর্মাবলম্বী পাঁচ শতাধিক ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৫টায় উপজেলার কোদালিয়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া কালী মন্দির প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে তাঁরা একযোগে দলটির সদস্যপদ গ্রহণ করেন।
নতুন সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সুভল চন্দ্র বিশ্বাস, অশেষ শিকদার, নির্মল সরকার, শৈলেন গাইন, কিশোর শিকারী, গোপাল মণ্ডল, বিরন্দ্রনাথ বিশ্বাস, দেবদাস মহুরীসহ আরও শতাধিক সনাতন ধর্মাবলম্বী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটিয়া দুর্গা মন্দিরের সভাপতি বাবু সুবল কৃষ্ণ বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ। বিশেষ অতিথি ছিলেন ৬ নং কোদালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বিএম নিজামুদ্দিন মিকু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হেদায়েত মোল্লা।
বক্তারা নতুন সদস্যদের স্বাগত জানান এবং সনাতন ধর্মাবলম্বীদের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোদালিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মাহফুজ আলম।
এ সময় নতুন সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা বিএনপির আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধা রেখে দলের কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!