হোম » সারাদেশ » নওগাঁয় লিল ফুকারা ই ওয়াল মাসাকিনের শেলায় মেশিন বিতরন

নওগাঁয় লিল ফুকারা ই ওয়াল মাসাকিনের শেলায় মেশিন বিতরন

জাহিদুল হক মিন্টু,, নওগাঁ প্রতিনিধি: 
‎নওগাঁয় সামাজিক সংগঠন লিল ফুকারা ই ওয়াল মাসাকিনের উদ্যোগে ৬টি সেলায় মেশিন বিতরন করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় নওগাঁ শহরের নামাজগড় মাদ্রাসা পাড়ায় সেলায় মেশিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সাবেক নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এ্যাডঃ আ.স.ম সায়েম।
‎সংগঠনের সভাপতি মাওলানা আবু দাউদের সভাপতিত্বে ও মাষ্টার মেহেদী হাসানের পরিচালনায়  বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারী এ্যাডঃ আব্দুর রহিম, সংগঠনের সেক্রেটারী মাহমুদুর রহমান মিশু সহ অন্যরা।
‎ইতিপূর্বে সংগঠনের উদ্যোগে ১৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এছাড়াও দাফন সহায়তা, বিবাহ, গৃহ নির্মাণ,  শিক্ষা সহায়তা, ঈদ উদযাপন সহায়তা করে আসছে।
‎‎প্রধান অতিথি এ্যাডঃ আ.স.ম সায়েম বলেন, কর্মসংস্থান তৈরীতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। সমাজের বিত্তবানদের সামাজিক কাজে সুন্দর সমাজ বিনির্মানে এগিয়ে আসার আহবান জানান।
পার-নওগাঁ মন্ডল পাড়ার বাসীন্দা মো: হান্নান বলেন, পরিবারের ৪ সদস্য। আমি রংয়ের কাজ করি। আর স্ত্রী টুকটাক সেলাইয়ের কাজ করত। আমাদের একটি সেলাই মেশিনও ছিল। কিন্তু আমার অসুস্থতার কারনে কয়েক বছর আগে মেশিনটি বিক্রি করতে বাধ্য হয়। এ মেশিনটি পেয়ে সুবিধা হয়েছে। আবারও আমরা ঘুরে দাঁড়াতে পারবো এবং সংসারে স্বচ্ছলতা ফিরে আসবে ইনশাল্লাহ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!