
আরিফ বিল্লাহ, পিরোজপুর প্রতিনিধি :
আজ ৬ ডিসেম্বর (শনিবার) সকাল ১০:৩০ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর ১ আসনের মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী পিরোজপুর পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন প্রথমেই তিনি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ:) এর প্রতিষ্ঠিত পিরোজপুর দারুল কোরআন মহিলা আলিম মাদ্রাসায় উপস্থিত হন, সেখানে শিক্ষকগণ তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এরপর তিনি শিক্ষকদের একটি মতবিনিময় সভায় বক্তব্য দেন। সাঈদী হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসাটিকে বরিশাল বিভাগের মধ্যে একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উন্নীত করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান রাখেন এবং মাদ্রাসার উন্নতি কামনা করেন।
এরপর তিনি পিরোজপুর জেলা হাসপাতাল পরিদর্শনে যান, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা বলেন। হাসপাতালের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেন এবং সমস্যা গুলো কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে পরামর্শ দেন এবং সার্বিক সহযোগিতার ও আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাও:আব্দুর রাজ্জাক পৌর আমির ইসহাক আলী খান, পিরোজপুর সদর থানার আমির মাও: সিদ্দিকুর রহমান, জামায়াত নেতা জহিরুল ইসলাম ইউনুস, যুবনেতা নয়ন, রফিকুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ