
কুমিল্লা (মেঘনা) প্রতিনিধি: কুমিল্লার মেঘনায় নদীপথে চাঁদাবাজি করার সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে চালিভাঙ্গা নৌ-পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে পাড়ারবন ব্রিজের দক্ষিণ পাশ থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পাড়ারবন গ্রামের জামাল হোসেনের ছেলে রাকিব হোসেন (২০) একই গ্রামের তাইজুল ইসলামের ছেলে আব্দুল আজিজ (২৩)
অভিযানের সময় চাঁদাবাজিতে ব্যবহৃত একটি নৌকা, একটি রামদা ও দুইটি লোহার রড জব্দ করা হয়েছে। চালিভাঙ্গা নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। চাঁদাবাজির সময় মোট চারজন চাঁদাবাজ কর্মকাণ্ডে জড়িত ছিল। আমরা অভিযান চালিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হয়েছি। বাকি দুইজন দৌড়ে পালিয়ে যায়।
আটক রাকিব ও আজিজের বিরুদ্ধে চাঁদাবাজি আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন। স্থানীয় নদীপথে নিরাপত্তা জোরদার করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ তিনি জানায় ।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা