হোম » সারাদেশ » ভেড়ামারায় স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমের উদ্বোধন

ভেড়ামারায় স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমের উদ্বোধন

জাহিদ হাসান ঃ কুষ্টিয়ার ভেড়ামারা সাতবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  গতকাল মঙ্গলবার (২রা ডিসেম্বর) সকাল ১১টায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কানিস ফারজানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী আশিক বাহার।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডা: এনামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলাম, সহকারী শিক্ষক, স্কুলের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী, অভিভাবক, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় দুধের পুষ্টিগুণ ও খাদ্য নিরাপত্তা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন সহ স্কুলের প্রত্যেক বাচ্চাদের ১ প্যাকেট করে দুধ খাওয়ানো হয়। দুধ পেয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আনন্দের ছাপ দেখা যায়। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা দুধ গ্রহণ করে এবং এ ধরনের উদ্যোগ নিয়ে সন্তোষ প্রকাশ করে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!