
চন্দনাইশ,চট্টগ্রাম,প্রতিনিধি: চট্টগ্রাম-১৪ (চন্দনাই-সাতকানিয়া আংশিক) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহীর উদ্যোগে তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। গত (১ডিসেম্বর,) সোমবার বাদ আসর সাতকানিয়া উপজেলার বাজালিয়া নাজমুল উলুম মাদ্রাসা মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে শফিকুল ইসলাম রাহী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেতী নন, তিনি এই দেশের মানুষের ভালোবাসার প্রতীক, ত্যাগের প্রতীক, সংগ্রামের প্রতীক। তিনি আরো বলেন, উপমহাদেশের অগ্নিকন্যা ও আপোসহীন দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য সারা দেশের মানুষ আজ গভীর উদ্বেগ ও আবেগে একত্রিত।নেত্রীর বর্তমান অবস্থায় দেশের প্রতিটি মানুষ ব্যথিত। তাঁর সুস্থতার জন্য সবাই চোখের অশ্রু ফেলছে। রাহী বলেন, বেগম খালেদা জিয়ার এ অবস্থার জন্য “স্বৈরাচারী শেখ হাসিনা দায়ী। তাঁকে মিথ্যা মামলায় কারাগারে রেখে বছরের পর বছর নির্যাতন চালানো হয়েছে। সেই অব্যাহত নির্যাতনই আজ দেশনেত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বেগম জিয়ার সুস্থতা দেশের জন্য অত্যন্ত জরুরি, বাংলাদেশের অভিভাবক হিসেবে এ সংকটময় সময়ে তাঁর সুস্থ হয়ে ফিরে আসা জাতির প্রত্যাশা। দেশের মানুষ মুখিয়ে আছে তাঁকে আবার সুস্থভাবে দেখতে।
সবাই আশা করছে, তিনি দ্রুত সুস্থ হয়ে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নেবেন। দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, শামসুল ইসলাম বাবলু মেম্বার, ওসমান চৌধুরী, নুর মোহাম্মদ নুরু, নজরুল ইসলাম, আলমগীর সাকিব, ফৌজুল কবির রুবেল, আতিকুর রহমান, মোহাম্মদ ফারুক, আবু ছৈয়দ, মোহাম্মদ মোস্তাক, ইলিয়াছ ছাকী, মোহাম্মদ মমতাজ, রাশেদুল ইসলাম, মনির আহমদ, ওবাইদুল হক, নুরুল আবছার, আনোয়ার, ফারুক সওদাগর, আবদুল মালেক, তৌহিদ, জয়নাল আবেদিন মানিক, হাসিব, পারভেজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ