
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে ভৈরব প্রেসক্লাবের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।
এতে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম। এছাড়াও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপির নেতাকর্মী, ধর্মীয় ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান