
পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৬ (ছত্রিশ) কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ ০২ মাদক কারবারী গ্রেফতার করা হয়। আজ মজ্ঞলবার সকাল আটটার দিকে আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে পৌরসভাস্থ কোড্ডা বাইপাস এলাকা হতে ০১ টি প্রাইভেটকার আটক করে। এ সময় প্রাইভেটকার তল্লাশী করে ৩৬ (ছত্রিশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন -১। কামরুল (৪০),পিতা-দানু মিয়া,সাং-তারাগন,থানা-আখাউড়া,জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
২। রাব্বি প্রকাশ গোলাম রাব্বি (২৫),পিতা-আব্দুল গফুর স্থায়ী সাং- বানিহালা,থানা-তারাকান্দা,জেলা-ময়মনসিংহ।
বর্তমান-টিএনটি,থানা-আখাউড়া,জেলা-ব্রাহ্মণবাড়িয়া। উক্ত আসামিদপর বিরুদ্ধে আখাউড়া থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন