
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে স্থানীয় পর্যায়ে কৃষকদের মৌচাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ লা ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার আকলিমা বেগম।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলম, ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক আমিনুল ইসলাম, জেলা কো-অর্ডিনেটর সরকার হাসান, ডিভিশনাল কো-অর্ডিনেটর আতাউর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক তানহার নুপুর, ব্রাকের এলাকা ব্যবস্থাপক শহিদুল ইসলাম মোল্লা, বাসাইল শাখা ব্যবস্থাপক আরমান মিয়া, ডেপুটি ম্যানেজার দেলোয়ার হোসন, কৃষি বীমা সম্প্রসারণ কর্মকর্তা কাউসার আহমেদসহ অন্যরা।
প্রশিক্ষণে বাসাইলের তৃণমূল পর্যায়ের ১৫ জন কৃষক অংশগ্রহণ করেন। সরিষার মৌসুমে দেশের বিভন্ন এলাকা থেকে মৌয়ালরা এই এলাকায় এসে মধু সংগ্রহ করে। এবার কৃষকরা নিজেরাই যাতে তাদের এলাকায় মৌচাষ করতে পারে সেই লক্ষে তাদেরকে তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে ব্রাক। এমন আয়োজন কৃষকদের ভাগ্যের পরিবর্তন ও দারিদ্রতা দূর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত