
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় বৈদ্যুতিক খুঁটির মেইন লাইনের সংযোগ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে আফিজার রহমান (৫০) নামে এক কৃষকের গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চিকাশী ইউনিয়নের বড় চাপড়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আফিজার রহমান ওই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।
স্থানীয়রা জানান, কৃষক আফিজার রহমানের বসতবাড়ির ওপর দিয়ে বৈদ্যুতিক মেইন লাইন গেছে। হঠাৎ ওই তার থেকে সৃষ্ট স্পার্ক গোয়ালঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ভেতরে রাখা খড়, বাঁশ এবং কাঠের তৈরি কাঠামো পুড়ে যায়। আগুন নেভাতে স্থানীয়রা পানি ও বালতি নিয়ে চেষ্টা চালালেও ততক্ষণে গোয়ালঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।
এ অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ধুনট ফায়ার সার্ভিসের সাব-অফিসার মাছুদ পারভেজ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে রওনা দেন। তবে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা