হোম » সারাদেশ » পিরোজপুরের নতুন জেলা প্রশাসকের সাথে শামীম সাঈদী ও মাসুদ সাঈদীর সৌজন্য সাক্ষাৎ

পিরোজপুরের নতুন জেলা প্রশাসকের সাথে শামীম সাঈদী ও মাসুদ সাঈদীর সৌজন্য সাক্ষাৎ

মুহাম্মদ আরিফ বিল্লাহ , পিরোজপুর প্রতিনিধি:
রবিবার (৩০ নভেম্বর) বাদ মাগরিব বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পিরোজপুরের নব নিযুক্ত জেলা প্রশাসক জনাব আবু সাঈদ এর সাথে সার্কিট হাউজে সৌজন্য সাক্ষাত করেন। এসময় প্রতিনিধি দলে জেলা আমীরের সাথে পিরোজপুর-১ আসনের এমপি প্রার্থী জনাব মাসুদ সাঈদী ও পিরোজপুর-২ আসনের এমপি প্রার্থী জনাব শামীম সাঈদী উপস্থিত ছিলেন। জেলা জামায়াত সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।

 

এছাড়াও সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক সম্পাদক সোহরাব হোসাইন জুয়েল, পৌর আমীর ইছাহাক আলী খান, সদর আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, নাজিরপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, ইন্দুরকানী উপজেলা আমীর মাওলানা আলী হোসাইন প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!