
কাউখালী প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে রবিবার (৩০ নভেম্বর) বেলা এগারোটায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চিত্রা অংকন প্রতিযোগিতায় কুমিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জয়তুন নাহার প্রথম, কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী স্বর্ণালী মন্ডল দ্বিতীয় ও একই বিদ্যালয়ের সৌমজিৎ সাহা তৃতীয় স্থান অধিকার করে। এছাড়া কুইজ প্রতিযোগিতায় কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী স্বর্ণালী মন্ডল প্রথম, একই বিদ্যালয়ের শিক্ষার্থী অর্জুন ভট্টাচার্য দ্বিতীয় ও যুগ্ন ভাবে তিন জন শিক্ষার্থী তৃতীয় স্থান অধিকার করে। এরা হলেন একই বিদ্যালয়ের আয়েশা সিদ্দিকা রোজা, দেবাশীষ সাহা ও তাসফিক তাসিন ওয়ালিদ। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার, উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ মিনহাজুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান