
কুড়িগ্রাম প্রতিনিধি: ৮শতক জমি নিয়ে সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন।গতকাল রবিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানা গ্রামে মর্মান্তিক ঘটনা ঘটে।নিহতরা হলেন- ১) এরশাদুল হক (৪০), পিতা: মানিক উল্লাহ ২)আলতাফ মিয়া, পিতা: জামাল উদ্দিন ৩) মোছাঃ কুলসুম বেগম (৫০),মানিক উল্লাহর বোন। পারিবারিক সূত্রে জানা যায়, তিন বছর ধরে জমি নিয়ে নিহতদের পরিবারের সঙ্গে তাদের চাচাতো ভাইদের বিরোধ চলছিল। এনিয়ে আজ সকালে তর্কাতর্কির এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জনের বেশি আহত হয়েছে বলেজানা যায়। আহতরা নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
এ বিষয়.নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান