
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ব্রীজের পাশে খাল থেকে শহিদুল ইসলাম মন্ডল (৬৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩০ নভেম্বর) সকালে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা ব্রীজের পাশে খালে ভাসমান অবস্থায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মৃত কৃষক দমদমা গ্রামের মৃত সেরাজুল ইসলাম তালুকদারের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার (ওসি) একরামুল হক এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বাড়ি থেকে বের হওয়ার পর শহিদুল ইসলাম মন্ডল নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে রাতে আশেপাশে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাইনি। পরদিন সকালে স্থানীয়রা খালে তার মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন