
এম হিরন প্রধান : আইপিএইচ স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত একটি মনোরম রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে শিক্ষকদের আনন্দ ভ্রমণ ও মিলন মেলা।
শুক্রবার দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হাসিনা আক্তার, কলেজের অধ্যক্ষ মো. শাহিদুল করিম, মিজানুর রহমান আক্তার, মোঃ শহীদুল ইসলাম, মাহমুদুল আলম মনা, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ ইছাহাক আলী মাষ্টার সহ বিভিন্ন বিভাগের শিক্ষক–কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিব বৃন্দ।
আনন্দ ভ্রমণ উপলক্ষে রিসোর্টজুড়ে ছিল নানা ধরনের বিনোদনমূলক আয়োজন—ধাঁধা, রেফেল ড্র, দলীয় খেলা, সাংস্কৃতিক পরিবেশনা, অভিজ্ঞতা বিনিময়সহ প্রীতি আলোচনা। অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করেন এবং কর্মক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।
সভাপতির বক্তব্যে হাসিনা আক্তার বলেন, “শিক্ষকদের মানসিক প্রশান্তি ও পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা আমাদের অগ্রাধিকার। এই আনন্দ ভ্রমণ সেই বন্ধনকে আরও শক্তিশালী করে।”
অনুষ্ঠানের এক পর্যায়ে কলেজের অগ্রগতি, আগামী শিক্ষাবর্ষের পরিকল্পনা এবং শিক্ষার মান উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা হয়। নতুন শিক্ষানীতি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান সংশ্লিষ্টরা।
সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শিক্ষকদের এই আনন্দ ভ্রমণের সমাপ্তি ঘটে। অংশগ্রহণকারীরা জানান, এমন উদ্যোগ দলগত সংহতি ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল