
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গিরিশনগর ইসলামপুর (দ্বীপচর) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিশাল ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় এ প্রতিযোগিতা শুরু হয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, জাহিদ মিয়া, জাহিদ খান, আঃ আলিম শিকদার, শিমুল চৌধুরী, তাওহীদ শিকদার, হুসাইন শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন স্থান থেকে আগত হাজারো দর্শক।
দর্শকের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজন নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। কোথাও কোনো ঘাটতির অভিযোগ পাওয়া যায়নি। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপদের মালিকদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
এ ধরনের আয়োজন গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান