হোম » সারাদেশ » দিনাজপুরের হিলিতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

দিনাজপুরের হিলিতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

হিলি প্রতিনিধি: দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদ হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে দিনব্যাপি প্রাণী প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। মেলাই ৩১টি স্টলে রয়েছে বিভিন্ন প্রজাতির পশুপাখি। এতে খুশি অংশগ্রহনকারী ও দর্শনার্থীরা। আগামীতে বড় পরিসরে মেলার আয়োজন করার কথা বললেন সংশ্লিষ্টরা।

আজ বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রাণি সম্পদ চত্তরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। উদ্বোধন শেষে মেলার স্টল ঘুরে দেখেন তারা। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রাণি সম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম,ভূমি সহকারী কমিশনার সাব্বির হোসেন, কৃষি সম্পাসারণ কর্মকর্তা মেজবাহুল ইসলাম,হাকিমপুর থানার উপ-পরিদর্শক সুজা মিয়া, বোয়ালদাড় ইউপি প্যানেল চেয়ারম্যান নাজমুল হক, আলীহাট ইউপি প্যানেল চেয়ারম্যান ইমরান আলী,হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফসহ অনেকে।

এর আগে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণিসম্পদ অধিদপ্তরে গিয়ে শেষ হয়। দিনব্যাপী প্রদর্শনীতে মোট ৩১টি স্টল অংশগ্রহণ করেন। এ সময় দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি, ষাড় গরু, গাভি, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগিসহ বিভিন্ন প্রজাতির প্রাণী প্রদর্শন করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!