হোম » সারাদেশ » ভেড়ামারায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

ভেড়ামারায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

জাহিদ হাসান ঃ ‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি – প্রাণিসম্পদে হবে উন্নতি’- প্রতিপাদ্যে কুষ্টিয়ার ভেড়ামারায় ২৬ই নভেম্বর বুধবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে ভেড়ামারা উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির মধ্যে ছিল সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‌্যালি শেষে প্রাণিসম্পদ প্রদর্শন, আলোচনা সভা ও প্রাণি সম্পদ প্রদর্শনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার কানিজ ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার গাজী আশিক বাহার, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান , উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন ও উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আশিকুর রহমান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: জহির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম, ভেড়ামারা ফায়ার সার্ভিস অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম প্রমূখ।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫-এর অনুষ্ঠানে ৩১ স্টলে গরু, ছাগল , হাঁস-মুরগি  বিভিন্ন জাতের পাখি, দুগ্ধ জাতীয় খাবার, পশুর ঔষধ, পশু খাদ্য এবং যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। প্রদর্শনকারীদের মাঝে ১৩জনকে পুরস্কার বিতরণ করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!