হোম » সারাদেশ » সখিপুরে ধানের শীষের পথসভা 

সখিপুরে ধানের শীষের পথসভা 

 মো.  মোশারফ হোসেন, সখিপুর টাঙ্গাইল :
টাঙ্গাইলের সখিপুরে ২৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে বিএনপির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট আহমেদ আজম খানের পক্ষে সখিপুর তালতলা চত্বরে  এক বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বিএনপি’র উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি নাজিম মাস্টারের সভাপতিত্বে হাশেম এর সঞ্চালনায় বিভিন্ন সখিপুরের  ইউনিয়নের সভাপতি সম্পাদক ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং সর্বসাধারণের  নিকট সামনে ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের ভোট চাওয়ার জন্য  বিএনপি’র  সকল নেতাকর্মী কে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে  ভোট প্রার্থনা করার জন্য অনুরোধ করেন। দেশে নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সরকার গঠন করবে তার লক্ষ্যে সখিপুর বাসাইল টাঙ্গাইল ৮ আসন  বিএনপির মনোনীত প্রার্থী আহামেদ আযম খান কে বিজয়ী করার জন্য নেতাকর্মীকে কাজ করার জন্য অনুরোধ করেন। কয়েক হাজার ময়লা পুরুষ ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং আগামী সংসদ নির্বাচনে বিএনপির কে ধানের শীষে বিজয়ী করার জন্য অনুরোধ করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!