হোম » সারাদেশ » ভোলাগঞ্জে আলহাজ্ব শাহাবুদ্দিনের কারামুক্তি উপলক্ষে গণসংবর্ধনা

ভোলাগঞ্জে আলহাজ্ব শাহাবুদ্দিনের কারামুক্তি উপলক্ষে গণসংবর্ধনা

মোঃ রুবেল আহমদ, কোম্পানীগঞ্জ (সিলেট)
আলহাজ্ব শাহাবুদ্দিনের কারামুক্তি উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার গণসংবর্ধনা অনুষ্ঠানটি ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চুনাপাথর আমদানি কারক গ্রুপের নেতৃবৃন্দসহ আরো উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গসংগঠনের কোম্পানীগঞ্জের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং উপস্থিত ছিলেন জেলা উপজেলার অতিথিবৃন্দ ও সাধারণ জনতা অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সালাম বাবুল বিশেষ অতিথির আসন গ্রহণ করেন চুনাপাথর আমদানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম উদয়ন সংঘের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন দুধু। সাধারন সম্পাদক জাহানগির আলম সাবেক সহ সভাপতি শৈবাল সাহরিয়ার সাজন। সাবেক সাধারন সম্পাদক একলাছুর রহমান দলীয় অধিনায়ক নুর উদ্দিন আরো আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আলিমউদ্দিন, উপস্থিত ছিলেন যুবদল নেতা মানিক মিয়া, মোজাফর মিয়া, হাজী আবুল বাশার প্রমুখ এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উদয়ন সংঘের একলাছুর রহমান এবং চুনাপাথর আমদানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।

আজ আমরা এখানে সমবেত হয়েছি এক অনন্য ও গৌরবময় উপলক্ষে। আমাদের প্রাণপ্রিয় নেতা, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, আলহাজ্ব শাহাবুদ্দিন কারামুক্তি উপলক্ষে আমরা তাঁকে একটি গণসংবর্ধনা জানানোর জন্য। অন্ধকারকে পেছনে ফেলে আবারো আলোকিত এই দিনে, তাঁর প্রত্যাবর্তন আমাদের সকলের হৃদয়ে নতুন আশার সঞ্চার করেছে।

তাঁর অবর্তমানের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য এক কঠিন পরীক্ষার ছিল। কিন্তু তাঁর আদর্শ, তাঁর সংগ্রামী চেতনা এবং জনগণের প্রতি অগাধ ভালোবাসাই আমাদেরকে ধৈর্য্য ও সাহসের সাথে পথ চলতে শিখিয়েছে। তিনি শুধু একজন নেতাই নন, তিনি আমাদের পথের দিশারী, সংকটের সময়ের অবলম্বন।

আলহাজ্ব শাহাবুদ্দিন তাঁর সমগ্র জীবনই উৎসর্গ করেছেন জনসেবায়। মানুষের অধিকার প্রতিষ্ঠা, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায়বিচারের জন্য আপোষহীন সংগ্রামই হয়েছে তাঁর জীবনের ব্রত। এমন একজন নিবেদিতপ্রাণ নেতার কারামুক্তি তাই কেবল একটি ব্যক্তিগত স্বাধীনতার বিষয় নয়; এটি সমগ্র কোম্পানীগঞ্জবাসীর স্বাধীনতা এবং গৌরবের বিষয়

জয় জননেতা শাহাবুদ্দিনের জয়!সমস্ত কোম্পানীগঞ্জ বাসির জয় এই বিষয়গুলি নিয়ে কোম্পানিগঞ্জের সর্বস্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!