
কাজী রফিক, ইন্দুরকানি (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে ১৩ কেজি গাঁজাসহ মো: মাহাবুব মোল্লা ওরফে বাবু (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) বেলা ৩ টার দিকে উপজেলার মধ্য ইন্দুরকানীর ফায়ার সার্ভিস সংলগ্ন থেকে ওই ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মাহাবুব মোল্লা পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের খারইখালী গ্রামের মৃত এাছাহাক মোল্লার ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় গাঁজা বহনের সাথে জড়িতরা টের পেয়ে তাদের গাড়ি থেকে গাঁজার প্যাকেটগুলো ইন্দুরকানীর ফায়ার সার্ভিস সংলগ্ন সিদ্দিক শেখের বাড়ির সামনের কবরস্থানে ফেলে দিয়ে গাড়ি চালিয়ে বালিপাড়া এলাকায় চলে যায়। পুলিশ পিছু নিয়ে বালিপাড়া থেকে মাদক ব্যবসায়ী মাহাবুব মোল্লাকে আটক করে এবং তার তথ্য অনুযায়ী ওই কবরস্থান থেকে গাঁজার প্যাকেট গুলো উদ্ধার করে।
ইন্দুরকানী থানার ওসি মো. আহসান কবির বলেন, ১৩ কেজি গাঁজাসহ মাহাবুব মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে এবং পিরোজপুর কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান