
মোহাম্মদ আসাদুজ্জামানঃ
ঢাকা-১৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ মুরাদ হোসেন বলেছেন, জনগণের সমর্থনে এবং মহান আল্লাহ তায়ালার ইচ্ছায় আমি এমপি নির্বাচিত হলে সন্ত্রাস দুর্নীতি ও চাঁদাবাজি করবো না এবং কেউ করলে তাকে প্রশ্রয়ও দিবো না।
গতকাল ২১ নভেম্বর শুক্রবার বিকাল সাড়ে তিনটায় রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি প্রাঙ্গণে মোহাম্মদপুর ও আদাবর থানা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণ পদযাত্রার প্রাক্কালে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।আদাবর থানা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা নূরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরো বলেন, বাতিলের আতংক চরমোনাইয়ের পীর সাহেব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সবসময়ই বলেন আমরা ইনসাফ ও ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই।আমরা তাঁর অনুসারী হিসাবে রাষ্ট্র পরিচালনাকে কর্তৃত্ব ও ক্ষমতা নয় বরং সেবা ও দায়িত্ব মনে করি। রাষ্ট্রীয় অর্থ সম্পদকে আমরা আমানত মনে করি এবং এমপি হিসাবে দায়িত্ব পেলে তা রক্ষা করাকে জিন্মাদারী ভাববো। তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, বিদেশে কেউ পাসপোর্ট জটিলতায় পড়লে রাষ্ট্রের কর্তব্য হলো তার হাতে পাসপোর্ট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা। বিদেশের মাটিতে কেউ মারা গেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকারের দায়িত্বে থাকলে লাশ বিনা পয়সায় মৃতের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তিনি আরো বলেন মোহাম্মদপুর ও আদাবর থানা হলো সন্ত্রাসী ও দুস্কৃতিকারীদের অভয়ারণ্যের মতো। আমি এমপি হলে তাদের সাথে কোনো আপোষ নয় বরং সন্ত্রাস নির্মূলে এলাকাবাসীকে সাথে নিয়ে তাদেরকে কঠোর হস্তে দমন করবো, ইনশাআল্লাহ।
পদযাত্রা পূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদপুর থানা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন পরশ ও আদাবর থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান