
মোস্তাফিজুর রহমান, নলডাঙ্গা, নাটোর প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গা উপজেলার বাশুদেবপুর গ্রামে একটি ভাড়া বাসায় তালা ভেঙে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মোশারফ হোসেন (৩২) অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে মোশারফ হোসেন জানান, আমি এই বাসাায় দীর্ঘ নয় বছর যাবত ভাড়াটিয়া হিসেবে রয়েছি। আমি জয়নগড় দুর্গাপুর শাখায় গ্রামীণ ব্যাংকে অফিসার পদে চাকরির অর্থ রয়েছি। ২১ নভেম্বর ২০২৫ তারিখে বিকেল ৪টার দিকে অফিস থেকে বাসায় ফিরে তিনি দেখতে পান তাঁর ঘরের তালা ভাঙা এবং ভিতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছড়িয়ে রয়েছে।
তিনি দাবি করেন, তাঁর অনুপস্থিতির সুযোগে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা ঘরে প্রবেশ করে ১,০০,০০০ টাকা নগদ, ১ ভরি স্বর্ণ, ৪ ভরি রূপা, এবং একটি স্টিলের বাক্স ভেঙে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ আরও মালামাল নিয়ে যায়। সব মিলিয়ে তাঁর ক্ষতির পরিমাণ আনুমানিক ২ লাখ ৮০ হাজার টাকা।
ঘটনার পর স্থানীয় কয়েকজন প্রতিবেশী ও নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙা তালা ও অগোছালো ঘরের বিষয়টি প্রত্যক্ষ করেছেন।
নলডাঙ্গা থানা কর্তৃপক্ষ অভিযোগ গ্রহণ করেছে। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান