
পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় ৪৪ (চুয়াল্লিশ) কেজি গাঁজা উদ্ধার; ০১ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার দুপুর ১২:৩০ টায় আশুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অত্র থানাধীন চরচারতলা এলাকা হতে ০১টি পিকআপ আটক করে। এ সময় পিকআপ তল্লাশী করে ৪৪(চুয়াল্লিশ) কেজি গাঁজা সহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী হলেন-১। মোঃ দেলোয়ার হোসেন (২৬), পিতা-মৃত আব্দুল সোবহান,মাতা- রেজিয়া বেগম বর্তমান সাং- পীর বাড়ী, জিল্লু মিয়ার বাসার ভাড়াটিয়া থানা- সদর,জেলা- ব্রাহ্মণবাড়িয়া, স্থায়ী ঠিকানাঃ-খাজুরিয়া বড়বাড়ী,থানা- সেনবাগ, জেলা-নোয়াখালী। উক্ত মাদক কারবারির বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন
পীরগঞ্জে স্বামীর ভিটে হারিয়ে’ পুকুরপাড়ে ৮০ বছরের বৃদ্ধার একাকী মানবেতর জীবন
মহানগরবাসীর নিরাপত্তায় আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলো রাজশাহী সিটি কর্পোরেশন
বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত